মানুষ
_________________________________________
-নাজমুস সাঈদ
ছোট্ট ঘরের কোনগুলো আজ নিরব নিথর ভবে
বাবা-মায়ের শত শত স্মৃতি অবেলায় পড়ে রবে,
আমি আর আমার ছোট সংসারে একটু শোকের দিশা
কেটে যাবে তাও সময়ের সাথে ভুলে যাবে অমানিশা,
পুড়ব আমি একলা শুধুই আমার মায়ের স্মৃতি
কোলে করে মাতা করেছে বড়, হইনিকো যথারিতী।
💜
মানুষ হয়ে নিয়েছি জন্ম, মানবতা নিয়ে হয়নি,
আমার বাবার সত্য-নিতী আমি বারেবারে পায়নি;
মানুষের মত দেখতে সবাই হয় কি মানুষ সবে,
একি গঠনের গ্রন্থদ্বয়ে কি, একি লেখা পড়ে রবে?
জমজ বলে কি এক ভাই হবে অন্যের প্রতিচ্ছবি,
একি গঠনের আলো দেয় কিগো চাঁদ মামা আর রবি?
💜
আমি কুৎসিত, কদাকার আমি, এ কি মোর পরিচয়,
সুন্দর সেত মাকাল ফলও, বৃথা কেন পড়ে রয়?
গায়ের রঙটা কালো কি সাদা, কি যায় তাতে আসে?
চেয়ে দেখো ঐ কালো মুখপানে, মায়া ভরা অভিলাষে!
সাদা রং সে তো হয় কালো-লাল ক্রোধ,ভয়,লজ্জায়
কালো রং সে তো একি থাকে সদা, শত ভুল অভিপ্রায়।
💜
তুমি শ্বেতাঙ্গ আমি কৃষ্ণ দুয়ের মুখেই হাসি,
একি স্রষ্টার হাতে গড়া সবি হাসি মুখে একরাশি,
তুমি বড় বড় প্রসাদের রাজা, আমি কুড়ে ঘরে থাকি,
তোমার অন্ন, রয় অনন্য, গরীবের পেটে লাথি!
আমি কুড়েঘরে হাসি মৃদুভাবে, দেখে ঐ চুনকালি,
সামনে যতই সম্মান পাও, পশ্চাতে পাও গালি!
তুমি মহারাজা, সর্বেসর্বা ! তুমিই বড় ভিক্ষারী,
গরীবের বুকে পা দিয়ে তোমার আজ এত বাহাদুরি।
💜
আমি ছোটজন, ভিখারি তো নই, আছে মোর দৃঢ় মন,
সব মানুষেরে সমাদর করি, সবে মোর প্রিয়জন;
মানুষ আমি, আমি মানবিক, গতর খাটিয়ে খাই
হোক না কৃষ্ণ, কুৎসিত মুখ, মানবতা অভিপ্রায়। 💜

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন