বালিকা
_______________________________________
বালিকা! সত্যকে আমি জেনেছি বারংবার
ক্ষুদ্র কুটিরে যখন সাপ খেলা করে নিংড়িয়ে আধার-
বালিকা! সত্যকে আমি জেনেছি বারংবার।
.
আমার কলাপাতার আচ্ছাদনে ঢাকা শৈশব ছিলো,
বই খাতাতে মনোযোগী এক কৈশোর ছিলো,
এখন যুবক আমি -
তোমার ঘ্রাণে আপ্লুত হয়েছি ক্ষণকাল আগে
যৌবন মোর উপচে পড়া ভিড়ে নিংড়ে নিংড়ে হাটে,
ফুল দেখেছি, দেখেছি হালকা বাতাসে পাতার নড়ন-
আস্তে আস্তে হয়েছি বড়,পাতা ঝরেছে বৃক্ষের,
এই ঝরা পাতাই ঘর বেধেছি!
ভেঙ্গেছি!
আবার গড়েছি!
মনে আছে ফুলবন আচ্ছাদিত সেই দেওয়ালের কথা?
যেথা প্রতিটি ইটের সাক্ষী,
ভালোবাসা!
ভালোবাসি ভালোবাসি বলে চিৎকার দিয়েছো
অপলক চোখে তাকিয়ে থেকেছি ঐ আখিঁর পানে!
.
বার বার জিজ্ঞায়িছো মোরে- "কেন ভালোবাস?"
বলেছি, "ভালোবাসি, তাই ভালোবাসি!"
চাঁদের আলোয় যখন জোনাকিরা খেলা করে,
পুচ্ছালোকের প্রতি জ্বলন-নিভনে নতুনত্ব খুজে পাই-
এ যেন ভালোবাসার পরশমণি!
.
বালিকা! ভালোলাগার তো কোন কারন হয়না,
"ভালোলাগে,তাই ভালোলাগে!"
তাইতো ভালোবাসি!
.
ঐ আঁখিদ্বয় করেছো কুঞ্চিত-
বোঝনি কারন তো কারন নয় এতো মনের আত্মপ্রকাশ!
তাইতো ভালোবাসার কারণ থাকতে নেই-
ফিরে তাকিয়েছি আখিঁর পানে দেখেছি নোনাজলের
সমুদ্র!
এ কান্না কি তবে মিথ্যে?
বালিকা! আমি সত্যই জেনেছি বারংবার।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন