বিলাসী-তা
____________________________- নাজমুস সাঈদ
বিলাসীতা মোর স্কন্ধে ঢুকেছে বুঝতে পারিনি কভু,এমতাবস্থায় উন্নতি মোর হবে কি কখনো প্রভু?
দারিদ্রতায় নিপিড়ীত হয়ে গেয়ে গেছে যারা সত্য,
আমি কি পারবো তাদের মতো রেখে যেতে মোর কথ্য?
বিলাসীতা-বিলাসীতা-বিলাসীতা করে চলিছে মোর
জীবন;
ক্ষুধায় কাতর পথ শিশুদের দেখিতে পায় যখন-
মনে হয় করি এমন কিছু করেনি যা কেউ আগে,
সমাজ আমার পেছন থেকে টেনে ধরে আগে ভাগে।
কি করিব এই সম্পদ পাহাড়? যদিনা জোটে গরিবের
আহার!
স্কন্ধে চেপে বিলাসীতা মোর বয়ে চলে সাথে,
এ যাতনা মুক্তি পাবার পথ কি কিছু আছে?

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন