স্বাধীনতার মুক্তিকামী
___________________________- নাজমুস সাঈদ
আমি স্বাধীনতার মুক্তিকামী,অবাক হয়ে তাকিয়ে দেখি
মৃত শহীদের বদ্ধভূমি
আমি স্বাধীনতার মুক্তিকামী।
পরাধীনতার শিকল টুঁটে
অস্ত্র হাতে চলছি ছুটে;
আমি যে আজ মৃত্যমুখি
লাখো মানুষেরে দেখতে সুখি,
ছেড়েছি মোর ছোট্ট কুটির
যোগান দিতে বস্ত্র রুটির।
সইব না আর শোষক শ্রেনীর
অত্যাচারের অগ্নিশিখা,
গুলির চোটে নিজের পটে
মুছবো যে আজ সীমারেখা;
স্বাধীনতা সবে মুক্তির স্বাদ
আমি জগৎস্বামী
স্বাধীনতার মুক্তিকামী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন